গতকাল রাতে ঝড় উঠেছিল,
আম গাছের নিচে মুকুল গুলো এখনো ছড়িয়ে আছে
গতকাল ভোরে শিশির পড়েছিল,
তাই উঠানের ঘাস এখনো সিক্ত l
গতকাল রাতে মেঘে ঢাকা পড়েছিল আকাশের চাঁদ,
পূর্ণিমা হারিয়েছিল তার সৌন্দর্য l
গতকাল রাতে হয়তো কেউ প্রাণপণে আক্রে ধরে রেখেছিল নিজের অস্তিত্বকে,
আজ কিন্তু বাইরের আকাশ বেশ শান্ত l
গতকাল রাতে বৃষ্টি নেমেছিল ...

